,

সাকিবের ওভারে চার ছক্কা হাঁকালেন নাঈম শেখ

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা। টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা।

ব্যাটিং করতে নেমেই ঝড় তুলেছেন ঢাকার ব্যাটসম্যানরা। মাশরাফির প্রথম ওভারে ৩ রান নিলেও সাকিবের করা ইনিংসের দ্বিতীয় ওভারে চার ছক্কাসহ ২৬ রান নেন মোহাম্মদ নাঈম শেখ।

ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মারা নাঈম তৃতীয় বলে নেন দুই রান। চতুর্থ বল থেকে কোনো রান আসেনি। এরপর আবার শেষ দুই বলে দুই ছক্কা হাঁকান এই ওপেনার।

তবে নাঈমের এই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারে দলীয় ৪১ রানের মাথায় ১৭ বলে ৩৬ রান করে সহিদুল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি।

প্রতিবেদন লেখার সময় ঢাকার স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৬৩ রান। ওপেনার সাব্বির রহমান ১২ বলে ১৪ ও আল-আমিন ৭ বলে ১২ রানে ব্যাট করছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে