,

ঢাকায় আগামী ১৪ ডিসেম্বর থেকে এমিরেটসের ফ্লাইট বাড়ছে

news-image

অনলাইন ডেস্ক : যাত্রী চাহিদা মেটাতে ঢাকায় আবারও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা।

এয়ারলাইন্সটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স ঢাকা থেকে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে।

নিরাপত্তা নিশ্চিত করে বিমান যাত্রায় যাত্রীদের আস্থা ফেরাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এমিরেটস। যার মধ্যে রয়েছে কোভিড-১৯ কভারসহ ঝুঁকিপূর্ণ ভ্রমণ বীমা, সহজে টিকিট বুকিং, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

এমিরেটস বিনামূল্যে যাত্রীদের জন্য কোভিড-১৯ কভারসহ ঝুঁকিপূর্ণ ভ্রমণ বীমা করছে।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা