বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিজারের সময় নবজাতকের মাথা কাটলেন ডাক্তার!

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে এবার সিজারের সময় নবজাতকের মাথা কাটার অভিযোগ ওঠেছে আবদুস সবুর নামের গাইনি বিভাগের সার্জারি ডাক্তারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

বুধবার দুপুরে সিলেট নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর বিষয়টি শিশুর অভিভাবকদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছেন অভিযুক্ত ডাক্তার ও ফেয়ার হেলথ হাসপাতালের কর্তব্যরত নার্সরা।

জানা গেছে, সিলেট নগরীর মিরাবাজারের বাসিন্দা প্রবাসী ফারুক আহমদের স্ত্রীর শুকরিয়া বেগমের প্রসব ব্যথা উঠলে ডাক্তারের পরামর্শে ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি হন। বুধবার দুপুরে শুকরিয়ার অপারেশন করেন গাইনি বিভাগের সার্জন ডাক্তার আবদুস সবুর। অপারেশনের সময় তিনি নবজাতকের মাথার পেছনদিকে প্রায় এক-দেড় ইঞ্চি জায়গা কেটে ফেলেন। এতে শিশুর বেশ রক্তপাত হয়।

জন্মের পরপরই শিশুটিকে অবিরত কান্না করতে দেখে মা দুধপান করাতে চাইলে শিশুকে দূরে সরিয়ে রাখেন ডাক্তার ও কর্তব্যরত নার্সরা। তখন একরকম জোর করে শিশুকে মায়ের কাছে নিয়ে এলে মাথার পেছন দিক রক্তাক্ত দেখে কান্নায় ভেঙে পড়েন শুকরিয়া বেগম।

প্রবাসী ফারুক আহমদের মামাতো ভাই ইজ্জাদুর রহমান মান্না বলেন, আমাদের কাছে প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা। পরে আমরা দেখে ফেললে আমাদের তারা সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, শিশুর মাথার পেছন দিকে প্রায় এক-দেড় ইঞ্চি জায়গা কেটে গেছে। আরেকটু কেটে গেলে হয়তো ওর প্রাণটাই হুমকির পড়ে যেত।

এ বিষয়ে ফেয়ার হেলথ হাসপাতালে রিসিপশনিস্ট দোলন চৌধুরী বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ঘটনার পরপরই হাসপাতালের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতনরা শিশুকে দেখে গেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন।

মাথা কাটার বিষয়ে গাইনি বিভাগের সার্জারি ডাক্তার আবদুস সবুর বলেন, এটি কোনো ঘটনাই নয়। এরকম মাঝে-মধ্যেই ঘটে। শিশুর অভিভাবককে বিষয়টি লুকানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। সামান্যই কেটেছে এবং শিশুটির অবস্থা ভালো। তারপরও আমরা আলাদা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি।’

এদিকে ঘটনার পর সিলেট কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানিয়েছেন- প্রবাসী ফারুক আহমদের মামাতো ভাই ইজ্জাদুর রহমান মান্না।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে