,

না ফেরার দেশে ইতালির বিশ্বকাপ তারকা

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি মারা গেছেন। ১৯৮২ সালে তিনি দেশটিকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার ভোরে ইতালীয় টিভি চ্যানেল আরএআই স্পোর্ট এ খবর নিশ্চিত করে। ওই টিভিতে ক্রীড়া বিশ্লেষক ছিলেন রসি।

আরএআই স্পোর্টের উপস্থাপক এনরিকো ভারিয়ালে এক টুইটে বলেন, ‘খুবই দুঃখের সংবাদ, পাওলো রসি আমাদের ছেড়ে চলে গেছেন। অবিস্মরণীয় পাবলিতো, যিনি ৮২ সালের গ্রীষ্মে আমাদের প্রেমে ফেলেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।’

রসির মৃত্যুর কারণ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

১৯৮২ সালে ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রসি। সেবার ফাইনাল ম্যাচে জার্মানিকে রুখে দেয় ইতালি। এটি ছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়।

এই স্ট্রাইকার ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০টি গোল করেন। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দুই বছরের জন্য তিনি নিষিদ্ধও ছিলেন। এরপর ফিরে এসে ৮২ সালের বিশ্বকাপে বাজিমাত করে দেন। ব্রাজিলের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক।

মৃত্যুকালে রসির বয়স ছিল ৬৪ বছর।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে