,

মামলা-মোকদ্দমা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলের নেতা-কর্মীদের সব সময় মামলার মধ্যে রাখা আওয়ামী লীগের পরিকল্পনার অংশ বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এভাবে মামলা মোকদ্দমা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে তিন দিনের রাজনৈতিক সফর শেষে ঢাকার উদ্দেশে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এটা সেই গ্রাম্য মোড়লের মতো, যার কাজই হচ্ছে মামলা দিয়ে জনগণকে অস্থির করে রাখা। এসব মিথ্যা মামলাগুলো প্রমাণ করে তারা কীভাবে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পরিকল্পনা করছে।

তিনি বলেন, যখন তারা (আওয়ামী লীগ) জনগণের সম্মুখীন হতে পারে না, জনগণকে ভয় পায়, অবাধ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়, তখন মামলা-মোকদ্দমা দিয়ে বিরোধী দলকে চাপে রাখার এটা একটা অপকৌশল নেয়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যেভাবে অগণতান্ত্রিক উপায়ে দেশ শাসন করছে, তাতে দেশে আফগানিস্তান ও পাকিস্তানের মতো উগ্র জঙ্গিবাদ সৃষ্টির আশঙ্কা আছে। দেশে অনিশ্চয়তা অস্থিতিশীলতা আওয়ামী লীগের জন্যই সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামী লীগের কারণে দেশে উগ্রবাদের উত্থান হচ্ছে।

ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা প্রসঙ্গে তিনি বলেন, জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বরাবর এটা করে আসছেন। তার দায়িত্ব হচ্ছে আমাদের বিরুদ্ধে এই ধরণের মানহানির মামলা করা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য