,

আর্জেন্টিনার নোটে ম্যারাডোনার ছবি

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছবিসংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব করেছে আর্জেন্টিনা। এছাড়া, ম্যারাডোনার প্রিয় ইতালির নেপলস শহর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নাপোলির স্টেডিয়ামের নামই বদলে ফেলছে।

আর্জেন্টিনার প্রস্তাবিত ব্যাংক নোটের একদিকে ম্যারাডোনার ছবি থাকবে, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলের মুহূর্তটি। আর্জেন্টিনার মুদ্রার এক হাজার বা এর বেশি মূল্যমানের নোটগুলোতে ছাপা হবে ম্যারাডোনার ছবি।

আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় দুটি গোল করেছিলেন এই কিংবদন্তি। প্রথম গোলটি তো বিতর্কিত সেই হাত দিয়ে করা গোল। আর দ্বিতীয় গোলটি করার স্বপ্ন দেখেন প্রতিটি ফুটবলার। ম্যারাডোনার সেই কীর্তিকে ব্যাংক নোটে স্মরণীয় করে রাখার প্রস্তাব দিয়েছেন ফ্রেন্তে দে তোদোস রাজনৈতিক দলের নেত্রী নোর্মা দুরানগো।

তিনি রেডিও লা রেডকে বলেছেন, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর জন্যই এটা করা হবে। তার জীবন ও ক্যারিয়ারটা অনন্য। ভুলত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, এটাই তাকে গ্রিক পুরাণের নায়কদের মতো বানিয়েছে। অন্তত নিৎশের (জার্মান দার্শনিক) ‘দ্য বার্থ অব ট্র্যাজেডি’তে এমনটাই তো দেখিয়েছে।

আপাতত যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের কমপক্ষে অর্ধেক নোটে ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার ছবি একদিকে দিতে বলা হয়েছে। নোটের অন্যদিকে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলের মুহূর্ত দিতে বলা হয়েছে।

এ ছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যারাডোনা খেলোয়াড় ও কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে যত ক্লাবে খেলেছেন এবং কোচিং করিয়েছেন, তার সব স্মৃতি এভাবে ধরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে