,

কৃতী শ্যানন করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : চণ্ডীগড়ে শুটিং শেষে করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

শুটিংয়ের সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এমনকি শুটিং সেট থেকে রাজকুমার রাওয়ের সঙ্গে কিছু ছবি ও ভিডিও শেয়ারও করেছিলেন কৃতী।

করোনা পজিটিভ আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতীর আর কোনো পোস্ট দেখা যায়নি। তবে মুম্বাইয়ের পাপারাজ্জিদের মতে, এক সেকেন্ডের জন্যও মুখ থেকে মাস্ক খোলেননি তিনি।

অন্যদিকে সম্প্রতি কভিড ধরা পড়েছে নীতু কাপুর ও বরুণ ধাওয়ানেরও। রাজ মেহতার ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন। একই সঙ্গে প্রথমে গুজব রটলেও, কভিড নেগেটিভ এসেছে ওই সিনেমার অপর দুই তারকা অনিল কাপুর ও কিয়ারা আদভানির।

অনিল কাপুর জানান, গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তবে আমার টেস্টে করোনা নেগেটিভ এসেছে। আমার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার জন্য সকলকে ধন্যবাদ।

বরুণ ধাওয়ানও ইনস্টাগ্রামে নিজের টেস্টের বিষয়ে তথ্য গোপন করেননি। তিনি জানান, কভিড বিধি-নিয়ম মেনেই সিনেমার শুটিংয়ের কাজ চলছিল। তারপরেও তার কভিড পজিটিভ ধরা পড়েছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম