,

বিজয়নগরে রাজাকারের নাম বাদ দিয়ে  মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণের দাবিতে  মানববন্ধন 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাজাকারের নাম বাদ দিয়ে একজন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে উপজেলা চম্পকনগর বাজার সড়কে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন।
মানবন্ধনে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন অব: প্রাপ্ত তারা মিয়া, সাবেক কমান্ডার ফরিদ আহমেদ ভূইয়া, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান ভূইয়া, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের
সভাপতি নোবেল চৌধুরী। এ সময় বক্তরা বলেন, বিএনপি জোট সরকারের আমলে
উপজেলার ইছাপুরা উত্তর ইউনিয়নের খাদুরাইল সড়ক রাজাকার দেলোয়ার হোসেনর
নামে নামকরণ করা হয়।
২০১০ সাল থেকে মুক্তিযুদ্ধারা এ বিষয়ে আন্দোলন করে আসছে। বক্তরা রাজাকারের নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধার নামে এটি নামকরণের দাবি জানান।এতে মুক্তিযোদ্ধাসহ এলাকার বিপুল সংখ্যাক সাধারণ মানুষ উপস্তিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়কের প্রদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের