শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, কমছে তাপমাত্রা

news-image

ডেস্ক রিপোর্ট : সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশার কারণে আকাশ মেঘলা এবং কমছে তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালির খেপুপাড়ায়। খবর বাসসেস

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ