,

পাঁচতারা হোটেলে মিলল অভিনেত্রী চিত্রার ঝুলন্ত দেহ

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে আবার দুঃসংবাদ। চেন্নাইয়ের পাঁচতারা হোটেলে আত্মঘাতী হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ভিজে চিত্রা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাত্র ২৮ বছর বয়সে তামিল অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে রাতে আড়াইটা নাগাদ চেন্নাইয়ের নাজারেথপেট্টাইয়ের পাঁচতারা হোটেল রুমে ফিরে আসেন। সেখানে হবু স্বামী হেমন্তের সঙ্গে ছিলেন চিত্রা। ওই হোটেল রুমের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সম্প্রতি ব্যবসায়ী হেমন্তের সঙ্গে বাগদান হয় এই অভিনেত্রীর।

জনপ্রিয় টিভি শো ‘পান্ডিয়ান স্টোরস’-এ মুল্লালির চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন চিত্রা। তামিল ইন্ডাস্ট্রির বিভিন্ন টিভি চ্যানেলের সঞ্চালকের কাজও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরাও।

মৃত্যুর কারণ নিয়ে এখনো বিশদে কিছু জানা না গেলেও পুলিশের অনুমান, বেশ কিছুদিন ধরেই চিত্রা অবসাদে ভুগছিলেন।

অভিনেত্রীর মৃত্যু প্রসঙ্গ হবু স্বামী জানিয়েছেন, শুটিং শেষে হোটেল রুমে ফেরার পর চিত্রা গোসল করতে যান। তাকে বলে গিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা করবেন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে গেলে হেমন্তের সঙ্গে দেখা না হলে দরজায় নক করেন তিনি। সাড়া না পেলে হোটেলের কর্মীদের ডেকে আনেন তিনি। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান।

ইতিমধ্যে চিত্রার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম