,

ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে নিশাতসহ পাঁচ জয়িতাকে সংবর্ধনা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পারি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা
বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান
অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা মহিলা বিষয়ক
অধিদপ্তরের উপপরিচালক সালমা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস
চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক ফরিদা নাজমিন প্রমূখ।
পরে জয়িতা অন্বেষণেবাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯ সালে নির্বাচিত ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। জয়িাতারা হলেন, শিক্ষায় ফরিদা নাজমীন, সমাজ উন্নয়নে তাসলিমা সুলতানা খানম নিশাত, সফল জননী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক সাফল্যে গীতা রানী দাস ও নির্যাতন থেকে ঘুরে দাড়ানে জন্য সানজিদা আক্তার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য