,

ফ্রান্সে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের আলপসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রশিক্ষণ মিশনে একজন বিমান উদ্ধার ক্রুকে বহন করছিল হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার আগে এটি এক হাজার ৮০০ মিটার ওপরে ছিল।

হেলিকপ্টারের পাইলট বের হয়ে এসে সবাইকে সতর্ক করে দিতে সক্ষম হয়েছেন। বিমানটিতে আরও একজন পাইলট, দুই উইঞ্চ অপরেটর ও দুই পাহাড়ি উদ্ধারকর্মী ছিল।

ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু এখনও পৌঁছতে পারেনি। আর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন।

ফ্রান্সের বিমান দুর্ঘটনা ব্যুরো জানিয়েছে, তারা একটি তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলেও একটি টিমকে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য