,

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ : দুর্ভোগ

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে আবারও বন্ধ হয়ে আছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। এতে অন্তত ৫ কিলোমিটার করে দুই প্রান্তে ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি।

সারা রাত কনকনে শীত ও কুয়াশার মধ্যে আটকে থেকে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক-হেলপার, বাসযাত্রী, পরিবহন শ্রমিক এবং ঘাটসংশ্লিষ্টরা। দুর্ভোগ পোহাচ্ছেন ঘাটের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও।

এ অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে বুধবার ভোর থেকে সুযোগ বুঝে কিছু ট্রলার ও স্পিডবোটচালক অধিক ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য