,

রোনালদোর জোড়া গোলে মেসির বার্সাকে উড়িয়ে দিল জুভেন্টাস

news-image

অনলাইন ডেস্ক : রোনালদোর জোড়া গোলে মঙ্গলবার রাতে বার্সেলোনাকে তাদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে বার্সা ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল। ম্যাচ জুড়ে মেসিও ভালো খেলেছেন। নিজে সুযোগ পেয়েছেন, সুযোগ তৈরি করেছেন। কিন্তু জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন দারুণ দক্ষতায় সবগুলো সুযোগ নস্যাৎ করে দেন।

বার্সার এই হারের আসল কারণ প্রথম ২০ মিনিটের বিবর্ণ পারফরম্যান্সই। ১৩ মিনিটের মাথায় রোনালদোকে পেনাল্টি বক্সে ফাউল করে বসেন রোনাল্ড আরোজো। পেনাল্টি থেকে সহজেই গোল আদায় করে নেন রোনালদো।

এর আট মিনিট পর ফের ধাক্কা বার্সেলোনা শিবিরে। এবার হুয়ান কোয়ার্দোর ক্রস থেকে বল পেয়ে শরীর শূন্যে ভাসিয়ে ডান পায়ের ভলিতে জাল কাঁপান ওয়েস্টন ম্যাককেনি।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটেই বার্সার সব আশা বলতে গেলে শেষ করে দেন রোনালদো। ডি বক্সে ডিফেন্ডার ক্লেমো লংলের হাতে বল লাগলে ভিআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার কোনাকুনি বুলেট গতির শটে ব্যবধান ৩-০ করেন রোনালদো।

এরপর বেশ কয়েকবার মেসির শট ঠেকিয়েছেন জুভ গোলরক্ষক বুফন। ৭০তম মিনিটে বার্সেলোনার সুযোগ ছিল একটি গোল শোধ করার। রেফারি পেনাল্টির বাঁশিও বাজিয়েছিলেন। কিন্তু পরে দেখা যায় অ্যান্তোনিও গ্রিজম্যান অফসাইড ছিলেন। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।

এই জয়ে ‘জি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ করেছে জুভেন্টাস। বার্সেলোনার পয়েন্টও তাদের সমানই। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেসিদের গ্রুপপর্ব শেষ করতে হলো দ্বিতীয় স্থানে থেকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের