,

রাজধানীর মার্কেট উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর ব্যবসায়ীদের হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে গড়ে ওঠা ৯১১টি দোকান উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এক পর্যায়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশের ওপর হামলা চালায় ব্যবসায়ীরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ-সাংবাদিকসহ তিনজন আহত হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে বেলা ১১টার দিকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি ও ব্লক-সিতে অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তা শুরু করা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। একইসঙ্গে তাদের ‘অভিযান বন্ধ করো’ স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অভিযান শুরু করব। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

অভিযানের বিষয়টি আগেই ব্যবসায়ীদের জানানো হয়েছিল বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের