,

ব্রাহ্মণবাড়িয়ায় মামলাবাজ চক্রের হয়রানির প্রতিকার চেয়ে অধ্যাপকের সংবাদ সম্মেলন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : হয়রানিমূলক মামলার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজের অধ্যাপক বদরুল ইসলাম। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এই
মামলা দায়েরের আগে আমি কখনো ব্রাহ্মণবাড়িয়ায় আসেনি, আমার বাড়ী মেহেরপুরে। মামলার বাদিনী ও আসামী কাউকেই চিনি না।
সংঘবদ্ধ চক্র ষড়যন্তমূলক ভাবে আমাকে হয়রানিমূলক মামলায় জড়িয়েছে। গত ১৮/১১/২০২০ইং তারিখে আমি জানতে পারি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল/মানব পাচার ট্রাব্যুনালে একটি মামলা হয়েছে। পরে আদালতে খোঁজ
নিয়ে জানতে পারি  কুলছুমা আক্তার নামে এক মেয়ে  আমাকে ১নং আসামী করে মোট ৫ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬(২)/৭/১০ ধারায় পিটিশন মামলা নং ০৭/২০২০(মামলার পরিবর্তিত নম্বার-মানব পাচার মামলা নং ১৩/২০ ) মামলা দায়ের করে।
লিখিত বক্ত্যবে তিনি আরো উল্লেখ করেন, মামলার আরজীতে দাবি করা হয় আমি সহ অন্যান্য আসামীরা বাদিনীকে মালদ্বীপে পাঠানোর কথা বলে ভারতে পাচার করে দেয় । পরবর্তীতে বাদিনী ২৪/০৩/২০২০ তারিখে ভারত থেকে ফিরে আসেন এবং পাঁচ মাসপর ২০/০৮/২০২০ ইং
তারিখে অত্র মামলা দায়ের করেন। আমি মামলার বাদী ও আসামী কাউকেই চিনিনা।
মামলার নথিতে বাদিনীর জাতীয় পরিচয় পত্র বা পাসপোটের কোন কপিও জমা দেয়া
হয়নি। এছাড়া বাদীর আইনজীবী জানান, একজন জুনিয়র আইনজীবী মামলাটি নিয়ে এসেছেন, এর বাহিরে তিনি কাউকে চিনেন না। মুহুরি  সাহেদ মিয়া মামলাটি নিয়ে আসে বলে তিনি লিখিত বক্ত্যবে উল্লেখ করেন। এসময় স্ত্রী ও সন্তানরা সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য