,

রাজনৈতিক ফায়দা লুটতে মৌলবাদকে উসকাচ্ছে সরকার

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকার মৌলবাদকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে তারা (সরকার) এটা করছে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে।

আওয়ামী লীগ সরকারে আমলেই মৌলবাদের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশের যত অপকর্ম সব তারাই করেছে। ৭২’এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিলো সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সব সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালী ভাবেই আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। সূত্র : জাগো নিউজ

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের