,

বড়দিন উদযাপনে ভয়াবহভাবে বাড়বে করোনার সংক্রমণ: ফাউসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামারীতে আসন্ন বড়দিন উদযাপনের ব্যাপারে আগে থেকেই সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি।

তিনি বলেছেন, থ্যাংকস গিভিং ডের পর বাড়তে থাকা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। তবে বড়দিন এবং নববর্ষের সময়কালের পর তার চেয়েও বেশি সংক্রমণ হতে পারে বলে হুশিয়ার করেন তিনি। খবর বিবিসির।

করোনাভাইরাসের মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষের।

থ্যাংকস গিভিং ডে শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রেকর্ডসংখ্যক মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। সংক্রমণ ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিডবিষয়ক প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডের চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ এতে জনসমাগম হয় সবচেয়ে বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য