,

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে এডিবি। এই ঋণ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, পিকেএসএফ ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি মাইক্রোএন্টারপ্রাইজের মধ্যে এ ঋণ বিতরণ করবে। দেশের প্রায় ৩০ হাজার উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই ঋণ, যার ৭০ শতাংশ উদ্যোক্তাই নারী।

এডিবির বাংলাদেশ প্রিন্সিপ্যাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎস্না ভার্মা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে নারী উদ্যোক্তারা যারা চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য ব্যবস্থা করা হয়েছে এই ঋণের। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য