,

অপর্ণা ও শত্রুজিতের বিয়ে বৃহস্পতিবার

news-image

অনলাইন ডেস্ক : টিভি পর্দার প্রিয়মুখ অপর্ণা ঘোষের বিয়ের বাদ্য বাজছে। প্রেমিক শত্রুজিৎ দত্তকে বিয়ে করছেন ‘সুতপার ঠিকানা’ ছবির এ নায়িকা।

সোমবার রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শক্রজিতের পরিবারের সদস্যরা।

ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও বেশ কয়েকজন।

অপর্ণা-শত্রুজিৎ ও অন্যদের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে সোমবার রাতে শেয়ার করেন ইরফান। সেখানে লেখেন, “আলহামদুলিল্লাহ! অবশেষে! হয়ে গেল! অভিনন্দন অপর্ণা ও শত্রুজিৎ দত্তকে।”

শত্রুজিতের সঙ্গে অপর্ণার বন্ধুত্ব দীর্ঘদিনের। সম্পর্কে প্রেমে গড়ানোর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। শক্রজিৎ জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, বৃহস্পতিবার অপর্ণা ও শত্রুজিতের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। সেরা পাঁচে জায়গা নিয়ে সন্তুষ্ট থাকেন। কিন্তু অভিনয়ে এগিয়ে যান অনেকের চেয়ে।

নাটক, বিজ্ঞাপন, সঞ্চালনার পাশাপাশি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অপর্ণা। এর মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য