,

বড় ছেলের মৃত্যুর শোকে দুই সন্তানসহ দম্পতির আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : সন্তান হারানোর শোক ভুলতে পারেননি বাবা-মা। দুই সন্তানসহ তারা বেছে নেন পরলোকের পথ। ভারতের তামিলনাড়ুর সালেম শহরের ঘটনা এটি।

স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যানসারের থাবায় বাড়ির বড় ছেলের মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিলেন দম্পতি। তিন মাস ধরে মনের সঙ্গে প্রবল দ্বন্দ্বে হেরে শেষ পর্যন্ত মৃত্যুকেই তারা শ্রেয় মনে করেন। আরও দুই নাবালক সন্তানের সঙ্গে ঘরে থাকা কীটনাশক খেয়ে গণ-আত্মহত্যার পথ খুঁজে নেন।

তামিলনাড়ুর অম্মাপেট থানার অন্তর্গত পোন্নমপেটম এলাকার একটি বাড়ি থেকে মুরুগান পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার করে পুলিশ। ভি মুরুগান (৩৮) ও স্ত্রী গোকিলা (৩৫) দুই ছেলে কার্তিক (১২) ও বসন্ত কুমার (১৫)-কে চরম সিদ্ধান্ত নেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, সারা দিন ওই পরিবারের কারো সাড়াশব্দ না পেয়ে এক প্রতিবেশী ঘরের জানালায় উঁকি মেরেছিলেন। চারজনকে মেঝেতে নিথর পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে দম্পতি ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জানতে পারে ওই দম্পতির তিন ছেলে। ক্যানসারের সঙ্গে লড়াই করে তিন মাস আগে বড় ছেলে মদন কুমার (১৭) মারা যায়। তার পর থেকেই ওই দম্পতি কঠিন সময় পার করছিল। তবে অন্য কারণগুলোও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য