,

ফল পাল্টানোর পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প, গভর্নরকে চাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। আগামী সপ্তাহেই ইলেকটোরাল কলেজ বৈঠকে বসে বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবেন।

কিন্তু তারপরও নিজের পরাজয় মেনে নিতে পারছেন না ট্রাম্প। ভোটের ফল পাল্টানোর জন্য বিভিন্ন ছুঁতো খুঁজছেন তিনি। এরই মধ্যে জর্জিয়ার গভর্নরকে চাপ দিয়েছেন।

সর্বশেষ ট্রাম্পের উগ্র সমর্থকরা মিশিগান রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান নির্বাচন কর্মকর্তা জোসেলিন বেনসন ও তার পরিবারকে হুমকি দিয়েছে।
এদিকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্প টুইট করে নিজের আইনজীবীর করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার কাজে নেতৃত্ব দিচ্ছেন ৭৬ বছর বয়সী রুডি গিলিয়ানি। ট্রাম্পের নিকটস্থদের মধ্যে রুডিই সর্বশেষ ব্যক্তি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। টুইটে ট্রাম্প লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুন রুডি, আমরা এগিয়ে যাব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য