,

টাঙ্গাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ নিহত ৫

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস নামক স্থানে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ঘনকুয়াশা ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান উল্টো রাস্তায় প্রবেশ করায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য