বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাচি-ভাইপোর পরকীয়ায় জীবন গেলো চাচার

news-image

নিউজ ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলায় দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্য মতে, পরকীয়া প্রেমের কারণে দিনমজুর আব্দুল আজিজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলাম।

পুলিশি জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার রোকেয়া খাতুন ও নজরুল ইসলাম। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, পরকীয়ার জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুইজনকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্যাকে বাড়ির পেছনে বাঁশ বাগানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর