,

স্বাস্থ্যবিধি মেনে জবিতে সেমিস্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে ২০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও স্নাতকোত্তর ২য় সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ‘ডীনস কমিটি’ এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্নাতক ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও স্নাতকোত্তর ২য় সেমিস্টারের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে পরীক্ষা চলাকালে নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার জন্য বলা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পরীক্ষা নেওয়ার জন্য স্নাতক ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য