,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকটারের চাপায় মহাসড়কে  দুইজন নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাড়কে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকটারের  চাপায় হেলাল মিয়া (২৬) ও বসু(৩৩) নামে মোটরসাইকেলের চালক ও আরোহী সহ দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে বিজয়নগর  উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলালের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে।
পুলিশ ও স্হানীয়রা জানান, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাকটার রামপুর এলাকার একটি ইটভাটার দিকে আসছিল। এ সময় বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
সরাইল খাঁটিহাতা থানার উপ-পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেলের চালক সহ দুজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য