,

ছুটিতে গিয়ে গুলিতে প্রাণ গেল উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষীর

news-image

অনলাইন ডেস্ক : নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (এমএন লারমা)’র নেতা প্রগতি চাকমার দেহরক্ষী তিনি। সবসময় তার সাথেই থাকেন। ছুটি নিয়ে পরিবারের কাছে গিয়েছিলেন তিনি নিজের বাড়ি বাঘাইছড়ি উপজেলায়। কিন্তু কে জানতো সেখানেই তার জন্য ওঁৎ পেতে আছে মৃত্যু!

আজ রবিবার (৬ ডিসেম্বর) ভোররাতে রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিজ বাড়িতেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষী রতনপ্রিয় চাকমা ধীমান (৩৫)।

স্থানীয়রা জানান, নিহত রতন চকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি ছুটিতে বাড়িতে আসেন। গত এক বছর আগে তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে পদত্যাগ করে জেএসএস (এমএন লারমা) দলে যোগদান করেন। তার কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে ধরণা করা যাচ্ছে। তিনি গতকাল রাতেও বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সশস্ত্র সন্ত্রাসীরা এতে তাকে গুলি করে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, আমরা লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি জেএসএস এমএন লারমা দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চত হওয়া যায়নি।

জেএসএস এমএন লারমার কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা অভিযোগ করে বলেন, ভোররাতে রূপকারী ইউনিয়নের পাকুজ্জ্যাছড়ি নামক এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন একদল সশস্ত্র সন্ত্রসী তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

এ অভিযোগের বিষয়ে বাঘাইছড়ি উপজেলা জেএসএস সন্তুলারমা দলের সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা (দীপ বাবু), বলেন আমাদের দলে কোনো সন্ত্রাসী কার্যকলাপ নাই তাদের দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে। আমরা চুক্তি বাস্তবায়নের কাজ করছি।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ৩ মে বলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় খুব কাছ থেকে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বর্তমান উপজেলা চেয়ারম্যানও নিরাপত্তার কারণে বাসায় থেকে তিন সকল দাপ্তরিক কাজ করে থাকেন। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য