,

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ কানাডা প্রবাসীদের

news-image

নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। এক ভার্চুয়াল আলোচনা সভায় তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কানাডার স্থানীয় গণমাধ্যম ‘প্রবাস বাংলা ভয়েস’-এর প্রধান সম্পাদক ও প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টরেন্টোর ‘নতুন দেশ’ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর, প্রকৌশলী মোহাম্মদ কাদির, প্রকৌশলী আব্দুল্লা রফিক, প্রকৌশলী সাইফুল ইসলাম রিপন, ব্যবসায়ী রুপক দত্ত, ব্যবসায়ী কিরন বণিক শংকর এবং সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।

বক্তারা বলেন- বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠীর কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা বিজয়ের এই মাসে অত্যন্ত দুঃখজনক, দেশের গণতন্ত্রের ওপরে চরম আঘাত। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হায়েনাদের বিরুদ্ধে আমরা প্রবাসে থেকেও সোচ্চার, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সূত্র : সমকাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য