,

জেনে নিন শীতকালে খুশকি দূর করার উপায়

news-image

অনলাইন ডেস্ক : কমবেশি সবারই খুশকির সমস্যা আছে। শীতে বাতাসের আর্দ্রতা কম থাকায় এ সমস্যা বেশি দেখা দেয়। পাশাপাশি মাথার তালুতে ফাংগাল সংক্রমণ, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত মাথার তালুতে ধুলোবালি জমে যাওয়ার কারণেও খুশকি হয়। খুশকি দু ধরনের হয়। শুষ্ক ও তৈলাক্ত। কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে সহজেই খুশকি মোকাবেলা করা যায়। যেমন-

১. অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে ও চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

২. ৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ পানিতে ২০ মিনিট ফোটান। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

৩. সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি পানি ব্যবহার করুন।

৪. শ্যাম্পু করার ৩০ মিনিট আগে ২ টেবিল চামচ ভিনেগার নিয়ে মাথার তালুতে হালকা হাতে ম্যাসাজ করুন। মাথার তালুতে ময়লা জমতে দেবেন না। ময়লা থেকে খুশকি হতে পারে।

৫. শসা এবং আদার রস সমপরিমাণে মিশিয়ে মাথায় মাখুন। কখনও গরম পানি দিয়ে চুল ধোবেন না।

৬. মাথার তালুতে ম্যাসাজ করে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগান। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে সহায়তা করে।

৭. নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলী খুশকির জন্য উপকারী। খুশকি দূর করতে নিম পাতা পানিতে সিদ্ধ করে মাথার তালুতে লাগাতে পারেন। এতে উপকার পাবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য