,

ঘন কুয়াশা : পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রবিবার সকাল সোয়া ৭টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যাননবাহন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রবিবার ভোর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ সময় মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকা পড়েছে। তবে তাৎক্ষণিক এর সংখ্যা জানাতে পারেননি তিনি।

কুয়াশা কেটে গেলে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল পুনরায় শুরু হবে বলে জানান মহিউদ্দিন রাসেল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য