,

পরীর সিনেমায় গাইবেন নোবেল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। এরই মধ্যে এই অভিনেত্রী বেশ কয়েকটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি ‘মুখোশ’ নামের সিনেমায় নাম লেখান। ইফতেখার শুভর পরিচালনায় এই সিনেমায় অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এবার এই সিনেমা যুক্ত হয়েছেন আলোচিত-সমালোচিত কন্ঠশিল্পী নোবেল।

‘মুখোশ’ সিনেমার টাইটেল সং- গাইবেন তিনি। গানটির কথা লিখেছেন আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন হুমায়ূন।

ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় পরীমনিকে ছাড়াও দেখা যাবে চিত্রনায়ক রোশান, মোশাররফ করিম, ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু, সেলিম রেজা, অরণ্য বিজয় ও রঙ্গিলা সাধুসহ অনেককেই।

‘মুখোশ’ চলতি অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে। প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুভ। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন।

সম্প্রতি পরীমনি সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে আভিনয় করছেন সিয়াম-পরীমনি। আগামী ১১ ডিসেম্বর পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য