,

ভাস্কর্যের সমাধান এক সপ্তাহের মধ্যে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

news-image

জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি বলেছেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে কোন কাজ করে না বাংলাদেশ। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ইতোমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে।

শনিবার জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসনে আরা এমপি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ উপস্থিত সকল এমপি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

পরে বিকাল ৪টায় ইসলামপুর কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপিকে এক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য