,

বরিশালে ত্রিমুখী সংঘর্ষে ৭ পুলিশসহ ৩৫ জন আহত

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ ৪৬ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ওই দুই পক্ষের সাথে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়।

গতকাল শুক্রবার রাত ১০টার পর থেকে ঘণ্টাব্যাপী এই সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অপরদিকে প্রতিপক্ষের আর্থিক দণ্ডে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা। এ ঘটনা নিয়ে দুই পক্ষ রাত ৯ টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজারে মুখোমুখি অবস্থান নেয়।

এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষ পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ ৪৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় উভয় পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ত্রিপক্ষীয় সংঘর্ষে দুই প্রার্থীর অন্তত ২৭-২৮ জন সমর্থক এবং ইটের আঘাতে ৭ জন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নির্বাচন ঘিরে আর যাতে পরিস্থিতির অবনতি না হয় সেদিকে পুলিশ কঠোর সতর্কাবস্থানে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য