,

টি-টোয়েন্টিতে ভারতের শুভ সূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ ২-১ এ হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করল ভারত। রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহালের নৈপুণ্যে ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের জয় তুলে নিয়েছে সফরকারী ভারত।

ব্যাট হাতে এদিন জাদেজা ঝড় তুলেছিলেন। ২৩ বলে করেন অপরাজিত ৪৪ রান। তবে ব্যাটিংয়ের সময় তার হেলমেটে বল লাগে। তাই কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। ৩ উইকেট তুলে নিয়ে এই লেগি দলের জয়ে বড় ভূমিকা রাখেন। বাঁহাতি পেসার টি নটরাজনও নিয়েছেন ৩ উইকেট।

টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করেছিল ভারত। লোকেশ রাহুল ৪০ বলে ৫১, সঞ্জু স্যামসন ১৫ বলে ২৩ রান করেন। আর শেষ দিকে জাদেজার ওই ঝড়। অস্ট্রেলিয়ার পক্ষে মইসেস হেনরিকুইস নিয়েছেন ৩ উইকেট। মিশেল স্টার্ক নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ভালো শুরু পেলেও ভারতের দুর্দান্ত বোলিংয়ে দেড়শ তে আটকে যায়। ওপেনার ডি’অর্চি শর্ট ৩৪, অ্যারন ফিঞ্চ ৩৫, হেনরিকুইস ৩০ রান করেন। ম্যাচসেরা হয়েছেন চাহাল।

রবিবার সিডনিতে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে