,

ফরিদপুরে সেফ হোম থেকে ৪ তরুণী পালায়ন

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সেভ হোম থেকে পালিয়ে গেছে চার তরুণী। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ১৩ ঘণ্টা অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। সেফ হোমটির নাম ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র’।

সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত এ সেভ হোমটি ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার এলাকায় সোহরাওয়ার্দী লেক পাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।

ওই সেফ হোম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মোট ৭২ জন নিবাসী ছিলেন। এর মধ্যে থেকে চারজন শুক্রবার ভোর ৪টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য সালমা বেগম (২৬) ও বিউটি আক্তারের (২৭) ঘুমিয়ে থাকার সুযোগে গ্রিল ভেঙে, পাচিল টপকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ওই চার তরুণী হলেন রাজবাড়ী কোর্ট থেকে আসা সোনালী আক্তার (২১), রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা আলিসা (২০), গোপালগঞ্জ থেকে আসা ময়না (১৮) এবং শরীয়তপুর থেকে আসা আছিয়া (১৭)।

এরা সবাই ভবঘুরে হিসেবে উল্লেখিত জেলা ও উপজেলায় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে এ সেভ হোমে রয়েছেন।

সেফ হোম কর্তৃপক্ষ জানায়, এদের মধ্যে আলিসা আছেন ২০১৫ সাল থেকে। বাকিরাও তিন থেকে চার বছর ধরে আছেন। এদের আইনগত অভিভাবক না পাওয়ায় আদালত তাদের সেভ হোমে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক রুমানা আক্তার বলেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্য ঘুমিয়ে থাকার সুবাদে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

তিনি বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই নিবাসীদের সন্ধানে পুলিশের পাশাপাশি সেফ হোম কর্তৃপক্ষও কাজ করছে।

ফরিদপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলী আহসান বলেন, ওই নিবাসীদের নিরাপদে রাখার জন্য জেলখানার মতো ১৮ ফুট উঁচু সীমানা প্রাচীর ও মোটা গ্রিল এ সেভ হোমে ছিল না। গ্রিল ছিল সরু এবং সীমানা প্রাচীর ছিল ছয় ফুট উচ্চতা বিশিষ্ট।

তিনি বলেন, পালিয়ে যাওয়া নিবাসীদের উদ্ধারের চেষ্টা চলছে। ফরিদপুর সেফ হোম থেকে কোনো নিবাসীর পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, ওই সময় যে দুই আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পালিয়ে যাওয়া তরুণীদের উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য