,

নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক উন্নয়ন প্রকল্প প্যাকেজ-২ উদ্ধোধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সড়ক ও জনপথ বিভাগ আওতাধীন নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক উন্নয়ন প্রকল্প প্যাকেজ-২ কাজের উদ্ধোধন করা হয়েছে। গতকাল শুক্রবার(০৪/১২) স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এ কাজের উদ্বোধন করেন।

৯৭ কোটি ৮১ লক্ষ টাকা ব্যায়ে ৯কিলোমিটার সড়কের কাজ আগামী ২০২২ সালের মে মাসের মধ্যে শেষ হবে। উদ্বোধনী ভাষনে সাংসদ স্থানীয় জনগনকে যাদের জমি এ রাস্তার জন্য অধিগ্রহন করা হয়েছে তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সরকার ঘোষিত প্রাপ্প জমির তিনগুন মূল্য জেলা প্রশাসকের কাছ থেকে নিয়ে যেতে বলেন। এর পূর্বে সাংসদ বিটঘর-নান্দাইল-কুড়িঘর মহাসড়কের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় রাস্তার পাশ থেকে মাঠি কেটে রাস্তায় ফেলা হচ্ছে, এতে নির্মানাধিন রাস্তার ঝুকিতে রয়েছে এ প্রশ্নের জবাবে এমপি বলেন, বিষয়টি দেখেছি,আমরা সিডিউল দেখে যদি অনিয়ম হলে বাতিল করে নতুন করে কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সওজের নিবার্হী প্রকৌশলী পংকজ ভৌমিক, এড.সুজিত কুমার দেব,জহির উদ্দিন চৌধুরী শাহান, আরিফুল হক টিপু,মো. নাছির উদ্দিন, প্রনয় কুমার পিন্টু, চেয়ারম্যান আসলাম সিকদার,চেয়ারম্যান এনামুল হক সহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের