,

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ১৫ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মধ্যেই বিশ্বজুড়ে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে মৃত্যু ১৫ লাখ ছাড়িয়ে গেছে। প্রতি ৯ সেকেন্ডে১ জন মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে কেবল গত দুই মাসেই ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে আশার খবর হল ভাইরাসটির বিরুদ্ধে টিকার ব্যবহার শুরু হচ্ছে। রয়টার্স।

বিশ্বের এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বিবেচনায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র এখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। দেশটিতে এর মধ্যেই মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। কোভিড-১৯ এ গত এক সপ্তাহে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি সপ্তাহ আগের সপ্তাহের তুলনায় বেশি মৃত্যু দেখছে বিশ্ব।

বিশ্বের অনেক দেশেই এখন করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। কোথাও কোথাও এ ঢেউ প্রথম ঢেউয়ের চেয়েও বড় হওয়ায় সংক্রমণ প্রতিরোধে প্রতিদিনই নিত্যনতুন বিধিনিষেধ আরোপ হচ্ছে। মৃত্যু বিবেচনায় বিশ্বের মধ্যে ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লাতিন আমেরিকায় কোভিড-১৯ সাড়ে ৪ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে, তা ২০১৯ সালে যক্ষ্মায় মৃত্যুর চেয়ে বেশি এবং ম্যালেরিয়ার মৃত্যুর প্রায় চারগুণের কাছাকাছি পৌঁছেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য