,

২ জেলায় সড়কে ঝরলো ১৩ প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইল ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৬ জনসহ ১৩ জন। শুক্রবার ছুটির দিনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ও মানিকগঞ্জের দৌলতপুরে এসব দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। অপরদিকে, মানিকগঞ্জে দৌলতপুরে নিহত হন ৭ জন। যাদের মধ্যে ৬ জন একই পরিবারের। নিহত অন্যজন অটোরিকশার চালক।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল সাতটার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

মানিকগঞ্জের দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনই একই পরিবারের। নিহত অটোরিকশার চালক জামাল (৩২)।

একই পরিবারের নিহত ছয়জনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদরা গ্রামে। ঘটনার সময় তারা মানিকগঞ্জ শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ হারান সবাই।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য