,

মাস্ক না পরে ঘোরাঘুরি, ১১৭ জনকে জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : মাস্ক না পরে ঘোরাঘুরির দায়ে চট্টগ্রামের পতেঙ্গায় ১১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেলে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, মিজানুর রহমান, আশরাফুল আলম, মো. উমর ফারুক এবং গালিব চৌধুরী।

অভিযানে মাস্ক না পরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ৩০ জনকে ৩ হাজার ৫০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ২৪ জনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ২২ জনকে ৩ হাজার ১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ২১ জনকে ৪ হাজার ১০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর ২০ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে ভিড় করছে। নিজেদের ঝুঁকিতে ফেলছে। অধিকাংশ মানুষ মাস্ক না পরে ছবি তোলায় ব্যস্ত। ফলে মাস্ক না পরার প্রবণতা বেশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য