,

কংক্রিটের পিলার পড়ে মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হওয়ার ৩ দিন বাদে পিলার পড়ে শরিফুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ২৫টি মিনিটে সিম্পাং আমপাটের ভালডোর শিল্পাঞ্চল এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।

৩৩ বছর বয়সী শরিফুল ঘটনাস্থলেই মারা যান। তার ইন্দোনেশিয়ান সহকর্মী হালকা আঘাত পেয়ে হাসপাতালে আছেন।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার মোহাম্মদ নাজিব হাশিম জানিয়েছেন, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা এক ভুক্তভোগীকে উদ্ধার করতে পারলেও আরেকজন ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

‘দমকলকর্মীদের স্পেশাল ‍টুল ব্যবহার করে কংক্রিটের পিলার সরাতে হয়েছে। ৩০ মিনিট চেষ্টার পর আমরা বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করি। ততক্ষণে তিনি মারা যান।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য