,

৯ মাস পর আমিরাতে জুমার নামাজ চালু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৯ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে চালু হয়েছে জুমার নামাজ। গত দুই মাস পূর্বে ৩০% মুসল্লিদের উপস্থিতিতে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ হলেও এতদিন বন্ধ ছিল জুমার নামাজ।

শুক্রবার প্রায় ৩৭ সপ্তাহ পর পুনরায় জুমার নামাজ আদায় করে। নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা।

উপস্থিত মুসল্লিদের সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে নামাজ আদায় করার গাইডলাইন জারি করা হয়েছে। এক সপ্তাহ পূর্বে মসজিদ খোলার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যথারীতি বন্ধ রয়েছে মসজিদের অযুখানা এবং ওয়াশ রুম। মুসল্লিগণ বাসা থেকে অযু করে নিজ নিজ জায়নামাজ নিয়ে মাস্ক পরে আদায় করেন জুমার নামাজ।

মসজিদ খুলে দেওয়া এবং জুমার নামাজ আদায় করার সুযোগ করে দেওয়ায় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান মুসল্লিগণ। সেই সঙ্গে করোনা মহামারী থেকে পরিত্রান চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, করোনা বিস্তার রোধে ও জনসমাগম এড়াতে এ বছরের মার্চ থেকে মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, শপিং মল, পার্ক, সী বীচ এবং অন্যন্য বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে দেশটির সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য