,

ডিসেম্বরের মধ্যে প্রণোদনার ৯০ শতাংশ ঋণ বিতরণ

news-image

অনলাইন ডেস্ক : প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ঋণ বিতরণে যেসব খাতে পিছিয়ে রয়েছে ডিসেম্বরের শেষে শতভাগ না হলেও ৯০ শতাংশ বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় সভা ‘কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন’ শীর্ষক সিরিজ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বড় বড় প্রতিষ্ঠানের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল তহবিল থেকে যে হারে ঋণ দেওয়া হচ্ছে সে হারে সিএসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ দেওয়া যাচ্ছে না। সিএসএমই খাতের জন্য যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখান থেকে এ পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে ৪১ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অঙ্কে সেটা আট হাজার ২১৮ কোটি টাকা। এ ঋণ বিতরণে গতি আনতে আমরা দুই হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারেন্টি স্কিম চালু করেছি।

তিনি বলেন, যেসব খাতে ঋণ বিতরণ এখনো পিছিয়ে রয়েছে ডিসেম্বরের শেষে পুরোপুরি না হলেও এসব ঋণের ৯০ শতাংশ বিতরণ করে ফেলবো। এজন্য বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থ সচিব আব্দুর রউফ বলেন, করোনায় দুই ধরনের ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে স্বাস্থ্যখাতের ক্ষতি, অন্যটা অর্র্থনীতির ক্ষতি। স্বাস্থ্যখাতের কী পরিমাণ ক্ষতি হচ্ছে সে বিষয়টি নিয়মিত আপডেট করবে স্বাস্থ্যসেবা বিভাগ। অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে সেটা নির্ধারণে আরও একটু সময় লাগবে। এটা এখনি বলা সম্ভাব হবে না।

তিনি বলেন, ২১টি প্রণোদনা প্যাকেজের মধ্যে এরইমধ্যে প্রায় ৫৬ থেকে ৫৭ শতাংশ ঋণ বিতরণ সম্পন্ন হয়েছে। এসব প্যাকেজের মধ্যে কিছু আছে যেগুলো বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা এগুলো বাস্তবায়নেও কাজ শেষ করে নিয়ে এসেছি। আগামীতে এসব প্যাকেজ বাস্তবায়নেও গতি আসবে।

সভায় কি-নোট উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। প্যানেল আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট (এফবিসিসিআই) শেখ ফজলে ফাহিম, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের