,

১০০ দিন মাস্ক পড়ে থাকার আহ্বান বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, আমি ক্ষমতা গ্রহণের পরই দেশবাসীকে ১০০ দিন মাস্ক পড়ে থাকার আহ্বান জানাবো।

এতে করে উল্লেখযোগ্য হারে করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে বলে তিনি মনে করেন। খবর সিএনএনের।

মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। তিনি আরও বলেন, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি সরকারি দফতরে মাস্ক পড়া বাধ্যতামূলক করবেন।

করোনায় এখন সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত রেকর্ড ১ কোটি ৪০ লাখ মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটিতে মারাও গেছেন সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী। কোভিডে এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে।

সিএনএনের সাংবাদিক জ্যাক টেপারকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ক্ষতায় বসার প্রথম দিনই আমি সবাইকে বলবো- আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পড়ে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র একশ’ দিনের জন্য।

তিনি আশা প্রকাশ করেন, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে, আর সবাই মাস্ক পড়লে খুব সহজেই এ মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য