,

হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কারে দুর্নীতির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

news-image

অনলাইন ডেস্ক : হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কারে দীর্ঘ সময় ও ৭১৪ কোটি টাকার ব্যয়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এই সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়াসহ কাজ বাস্তবায়নের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবেদন চেয়েছে কমিটি। আগামী বৈঠকে বিষয়টি আলোচনার জন্য এজেন্ডা ভুক্তিরও সুপারিশ করে কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশোধনকল্পে আনীত বিলটি পর্যালোচনা শেষে কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিলের রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার ও বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য