,

ভারত থেকে বাংলাদেশে তেল আসবে, পাইপলাইনের কাজ শুরু

news-image

নিউজ ডেস্ক : ভারতের নুমালীগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর তেল ডিপোতে পাইপলাইনের মাধ্যমে আনা হবে জ্বালানি তেল।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নামক স্থানে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।

প্রকল্প পরিচালক টিপু সুলতান বলেন, ভারতের শিলিগুলির নুমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল আমদানির জন্য এই উদ্যোগ। ১৩১ কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি তেল আসবে।

বিপিসির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাইপলাইনের পাশাপাশি চার হাজার ৮০০ মেট্রিকটন ধারণ ক্ষমতার ছয়টি তেলের ট্যাংক ও দুটি ফায়ার ওয়াটার ট্যাংক নির্মাণ করা হবে।

কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি তেল আসবে। এতে পরিবহন খরচ কম হবে। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট হবে না।

ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কানট্রি ম্যানেজার রাংকিশান খংগয়ের, পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান অনুষ্ঠানে ছিলেন।

রাংকিশান খংগয়ের সাংবাদিকদের বলেন, পাইপলাইনের পাঁচ কিলোমিটার রয়েছে ভারতে। বাকিটা বাংলাদেশে। ভারতের অংশের কাজ যথাসময়ে শেষ হবে বলে তিনি আশা করেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর সে বছরেই দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য