,

সৌদিতে করোনায় ৯৮০ বাংলাদেশির মৃত্যু, কমেছে প্রাদুর্ভাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী তখন সৌদি আরবসহ সমস্ত আরব বিশ্বে কমছে এর প্রাদুর্ভাব। দেশটিতে করোনায় এ পর্যন্ত ৯৮০ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় মৃতদের মধ্যে রিয়াদ অঞ্চলে ৫২০ এবং জেদ্দা অঞ্চলে ৪৬০ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বাস্থ্য বিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় শুধুমাত্র গত এক সপ্তাহে জরিমানা ও শাস্তি দেওয়া হয়েছে ১২ হাজার ৮ শত ৫৫ জনকে।

মক্কা মসজিদুল হারামে কয়েকজন ওমরাহ যাত্রীর করোনা চিহ্নিত হওয়ায় আরও জোরদার করা হয়েছে ভাইরাস ও জীবাণুমক্তকরণ তৎপরতা। তাছাড়া কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বাস্থ্যবিধিতে। থার্মাল ক্যামেরার মাধ্যমে বাড়ানো হয়েছে তাপমাত্রা পর্যক্ষণের মাত্রা।

মহিলা ওমরাহকারীদের সেবায় নিয়োগ দেওয়া হয়েছে আরও বেশি মহিলা। স্বেচ্ছাসেবীর সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। এছাড়াও হারামাইন কর্তৃপক্ষ গঠন করেছে “পরিবেশ ও স্বাস্থ্য রক্ষা” বিভাগ নামে একটি স্বতন্ত্র শাখা।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২ ডিসেম্বর দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২৪৯, সুস্থ হয়েছেন ৩৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। সেখানে করোনার সামগ্রিক হিসেব অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৮ শত ৭২ জন, সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৫ শত ১৩ জন এবংকরোনা মৃত্যু হয়েছে ৫ হাজার ৯ শত ১৯ জনের। গ্লোবাল রেকর্ডে সৌদির বর্তমান অবস্থান ৩১ যেখানে আমেরিকা ১ এবং পাশ্ববর্তী দেশ ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য