,

একাই ৪ গোল করলেন জিরুদ, সেভিয়াকে উড়িয়ে দিল চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : একাদশে ফিরেই আলো ছড়ালেন অলিভিয়ের জিরুদ। চ্যাম্পিয়নস লিগে ফরাসি এই তারকা ফরোয়ার্ডের দারুণ এক হ্যাটট্রিকে সেভিয়াকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

দলের চতুর্থ গোলটিও করেন জিরুদ। চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে সেভিয়ায় বুধবার রাতে ম্যাচের ৮, ৫৪ ও ৭৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জিরুদ। পরে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

এর আগে গত অক্টোবরে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম পর্বে দুই দলের মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র করেছিল ব্লুজরা। যদিও আগের রাউন্ডে দুই দলই টুর্নামেন্টের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছিল।

গ্রুপে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে চেলসির ১৩ পয়েন্ট। তিন জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১০। ক্রাসনোদার ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। রেনের ১ পয়েন্ট। শেষ রাউন্ডে চেলসির প্রতিপক্ষ ক্রাসনোদার, রেনের বিপক্ষে খেলবে সেভিয়া।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে