,

করোনাভাইরাস: শুরু হচ্ছে শনিবার অ্যান্টিজেন টেস্ট

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে দেশে এবার শুরু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। আগামী শনিবার থেকে ১০ জেলায় এ কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের অনুমোদনের আড়াই মাস পর অবশেষে শুরু হচ্ছে এই পরীক্ষা।

প্রাথমিকভাবে যেসব জেলায় অ্যান্টিজেন পরীক্ষা হবে সেগুলো হল: গাইবান্ধা, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ বিষেয়ে গণমাধ্যমকে বলেন, অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম চালাতে ইতোমধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার থেকে এই কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, প্রাথমিকভাবে সেসব জেলাকে অ্যান্টিজেট টেস্ট শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দশটি জেলার অভিজ্ঞতা নিয়ে আমরা পরে আরও দশটি জেলায় টেস্ট শুরু করব। এভাবে ধাপে ধাপে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে। যাদের মধ্যে পাঁচ থেকে সাত দিন ধরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা, স্বাদ-গন্ধ নেওয়ার ক্ষমতা লোপ পাওয়া) আছে, প্রাথমিকভাবে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।

গত মার্চে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর অদ্যাবধি শুধু আরটি-পিসিআর টেস্টই চলে আসছিল। তবে পরীক্ষায় গতি আনতে অ্যান্টিজেন টেস্ট শুরুর ওপর জোর দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয় সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য