,

টি-টোয়েন্টিতে তামিমের ৬ হাজার রান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম।

এই ম্যাচের আগে ৬ হাজার রানের মাইলফলক থেকে ২৭ রান দূরে ছিলেন তামিম। ম্যাচে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ৩১ রান করে ৬ হাজার রানের ক্লাবের প্রবেশ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

বরিশাল ইনিংসের ১১তম ওভারে ঢাকার স্পিনার নাসুম আহমেদকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান তামিম।

২১৩ ম্যাচের ২১২ ইনিংসে বিশ্বের ৩৯তম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান ক্লাবে নাম লেখান ৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি করা তামিম।

ইতোমধ্যে এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩শ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।

মাইলফলকের ম্যাচটা অবশ্য তামিমের দল হেরে গেছে ঢাকার বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে