,

হুথিদের হাতে বন্দী নাবিকেরা মুক্তি পেতে যাচ্ছে: শাহরিয়ার

news-image

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে প্রায় ৯ মাস ধরে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন ৫ বাংলাদেশিসহ ২০ জন নাবিক।

কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস নিজস্ব সূত্রে এ খবর দিয়েছিল।

বন্দীদের মধ্যে ভারতের ১৩ জন, বাংলাদেশি পাঁচ নাবিক রয়েছেন। আছেন মিসরের নাগরিকও।

এদিকে বুধবার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশি বন্দীরা শিগগিরই দেশে ফেরছেন বলে তিনি জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুথিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।’

তিনি বলেন, ‘৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই একপর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়। আটককৃতদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুই মাস আগে।’

শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম)-এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, ইয়েমেনের রাজধানী সানায় ফেব্রুয়ারিতে ২০ নাবিককে আটক করে হুথিরা। তিনটি জাহাজে ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে তাদের বন্দী করা হয়।

গৃহযুদ্ধ পর্যুদস্ত ইয়েমেনের বিশাল অঞ্চল হুথিদের দখলে। বিভিন্ন সময়ে এভাবে বিদেশি নাগরিকদের আটক করে মুক্তিপণ আদায় করে তারা।

বাংলাদেশিসহ এই বন্দীদের পাঁচতলা হোটেলের চারটি রুমে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, ‘আমরা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাচ্ছিলাম। কনস্ট্রাকশন কাজের জন্য। যাত্রাপথে খবর পাই লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে।’

‘আমরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ইয়েমেন কোস্টে ফেব্রুয়ারির শুরুর দিকে নোঙর করি। হঠাৎ কয়েক জন কোস্টগার্ড পরিচয় দিয়ে আমাদের সানায় নিয়ে যায়। পরে জানতে পারি তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় প্রবেশের দায়ে তারা আমাদের গ্রেপ্তারের কথা জানায়।’

জাহাজ তিনটির মালিকদের বিরুদ্ধে অভিযোগ, নাবিকদের ছাড়ানোর কোনো চেষ্টা করেননি তারা। ওদিকে সেই ফেব্রুয়ারি থেকে কোম্পানির পক্ষ থেকে কোনো বেতন পাঠানো হচ্ছে না। এতে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে আছেন দুশ্চিন্তায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের